পারস্য উপসাগরীয় এলাকা থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজকে ফিরিয়ে নেয়া হচ্ছে না। রণতরীটি দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন।
এ ব্যাপারে ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবেলায় এটি আগের অবস্থানেই থাকবে বলে রোববার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলারের নতুন বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকির ফলে রণতরীটি আগের জায়গাতেই রাখার ব্যাপারে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গত ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে এটিকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন।
সানবিডি/এনজে