সিরাজগঞ্জে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন “মাহমুদপুর দি হিউম্যানিটি ফাউন্ডেশন”। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের মাহমুদপুর বাজার স্টেশন এলাকাতে এই কম্বল বিতরণ করা হয়।
এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
‘মাহমুদপুর দি হিউম্যানিটি ফাউন্ডেশন’র সভাপতি আরমান হেসেন (হিমেল) জানান, আমাদের অলাভজনক সামাজিক সংগঠন ও এলাকার যুবকদের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। আগামীতে আমরা আরও বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাড়াতে চাই।
সানবিডি/নাজমুল