চলতি মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও বেতারে সম্প্রচার করা হবে।
এই তথ্য প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানায়, ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে।
সানবিডি/এনজে