চাঁদপুর জেলার হাজিগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলায় বসবাসরত বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের মাঝে স্বাস্থবিধি মেনে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
শুক্রবার(০৮-জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় এবং হাজিগঞ্জ উপজেলার টোরাগড় অঞ্চলে দুস্থ-সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের মাঝে স্বাস্থবিধি মেনে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরন কার্যক্রম উদ্ভোদন করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেন "অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
সানবিডি/এনজে