দখলদার রাষ্ট্র ইসারইলের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দোহা সফরে গিয়ে রোববার কাতারের আমিরের প্রাসাদে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর আনাদোলুর।
এই সাক্ষাতের মাধ্যমে দুই নেতা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। পারস্য উপসাগরীয় দেশগুলো যখন একের পর এক ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এবং সৌদি আরব তেলআবিবের সঙ্গে গোপনে সম্পর্ক শক্তিশালী করছে, তখন হামাস নেতাকে দোহায় আমন্ত্রণ জানানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
শনিবার ইসমাইল হানিয়া জাতিসংঘের পাশাপাশি ইরানসহ কিছু মুসলিম দেশের কাছে চিঠি পাঠান।
সানবিডি/এনজে