পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজির আহমদ বলেছেন দেশে কর দেন এমন কোটিপত শত শত তবে এর বাইরেও হাজার হাজার কোটিপত আছেন।আজ সোমবার র্যাব সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে অসহায়দের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
১ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে 'র্যাব সেবা সপ্তাহ' শুরু করে র্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটির সদর দফতরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
মেধাবী এক শিক্ষর্থীর বাবার হার্টের রিং পরানোতে সহযোগিতার ঘোষণা দেন আইজিপি। এসময় তিনি অসহায়দের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমাদের অসংখ্য কোটিপতি রয়েছেন। ইনকাম ট্যাক্সের ফাইলেই শতশত কোটিপতি রয়েছে। আর এই ফাইলের বাইরে রয়েছেন হাজার হাজার কোটিপতি। আপনারা সবাই অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসেন।
পুলিশ প্রধান বলেন দেশের অর্থনীতি চীনকেও টপকে যাবে। বিশ্ব ব্যাংকের হিসাব মতে বর্তমানে আমরা ৭ দশমিক ৫ জিডিপি নিয়ে ভারতকে টপকে গেছি। পদ্মাসেতু চালু হলে জিডিপিতে আরো ১ দশমিক ৫ বৃদ্ধি পাবে। এভাবে আমাদের অর্থনীতি এগিয়ে চললে আশাকরি আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে চীনকেও টপকে যাবে বাংলাদেশ।
সানবিডি/এনজে