বাংলাদেশের প্রবেশদ্বার খ্যাত চট্টগ্রাম বন্দরে তুরস্কের বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে এবং তারা সেই সুযোগ ক্রমেই আগ্রহী উঠেছেন। গত বুধবার ঢাকায় এক বিবৃতিতে তুর্কি দূতাবাস একথা জানিয়েছে।
এই বিবৃতিতে তুরস্কের দূতাবাস বলেছে, বাংলাদেশের ঐতিহাসিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে তুর্কি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। আশা করা হচ্ছে, তুরস্কের শীর্ষস্থানীয় এলপিজি সংস্থা আয়গাজ এএস প্রথমেই সুযোগটি নেবে।
চলতি মাসের ৯ তারিখ থেকে ১২ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের চারদিনের চট্টগ্রাম সফর শেষে এ বিবৃতি দিল তুরস্ক।
সফরে চট্টগ্রামের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তুর্কি রাষ্ট্রদূত। এদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দুবাশ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
সানবিডি/এনজে