রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি মাইক্রোবাস ৭০০ ফুট উপর থেকে খাদে পড়ে আট পর্যটক আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় সাজেকের সিজোকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত আটজনকে উদ্ধার করে খাগড়াছড়িতে আধুনিক হাসপাতালে পাঠানো হলেও তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।