মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীল অবস্থান করার ১০০ মাইলের মধ্যে ইরানের ছোঁড়া দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে।
ভারত মহাসাগরের যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র পড়েছে তার ২০ মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল বলে ফক্স নিউজ জানিয়েছে।
শনিবার সামরিক মহড়ার দ্বিতীয় দিনে ভারত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী (আইআরজিসি)।
ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে।
সানবিডি/এনজে