আগামী ২০ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২০- ২০২১ অনুষ্ঠিত হবে।
নোবিপ্রবিসাসের নির্বাচনের তফসিল অনুযায়ী এবারের ভোট গ্রহণ চলবে ২০ জানুয়ারি সকাল ১০ টা ৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২০ জানুয়ারি দুপুর ২ ঘটিকায়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন অধ্যাপক ড.আব্দুল্লাহ আল-মামুন ও ড.আব্দুল কাইয়ুম মাসুদ।
সানবিডি/এনজে