বিদায়ী ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঢাকাসহ আশপাশের পাঁচ জেলায় অভিযান চালিয়ে ৫৯টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদফতর। এ সময় জরিমানা করা হয়েছে এক কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।
হাইকোর্টের দেয়া আদেশ অনুযায়ী অভিযান চালিয়ে এসব জরিমানা ও অবৈধ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদফতর।
আজ সোমবার (১৮ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এই প্রতিবেদন দাখিলের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
সানবিডি/এনজে