দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের কাতারের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।
প্রতিবেশী দেশটির বিরুদ্ধে আরোপ করা অবরোধ সাড়ে তিন বছর পর চলতি মাসে উঠিয়ে নিয়ে সোমবার ফ্লাইট চলাচলও শুরু করেছে। দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।
গত ২০১৭ সালের জুনে হঠাৎ করে কাতারের বিরুদ্ধে অবরোধ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। পরে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় গত ৫ জানুয়ারি তারা অবরোধ তুলে নিতে রাজি হয়।
সানবিডি/এনজে