মানিকগঞ্জ জেলার ঘিওরে ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় আপন ভাই-বোনসহ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শাহানা হক সিদ্দিকা এ আদেশ দেন।
এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘিওরের ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান, রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে আজিজুল হক এবং গগন খাঁর মেয়ে ফেলি বেগম।
সানবিডি/এনজে