মহামারি করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী অন্যতম প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিউটের একটি প্লান্টে আগুন লেগেছে। পুনের মেয়র মুরালিধর মহল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুরে মানজিরি প্লান্টে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় টিকা উৎপাদন এবং এর মজুদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ ব্যাপারে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মানজিরি প্লান্টের পঞ্চম ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ফ্লোরে যক্ষ্মার প্রতিষেধক বিসিজি টিকা সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয়।
সানবিডি/এনজে