ভারত সরকারের উপহার হিসেবে দেয়া করোনাভাইরাসের ভ্যাকসিনগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হচ্ছে। এখানে রয়েছে মোট ২০ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিন।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ভ্যাকসিনগুলো দেশে পৌঁছায়। এরপর দুপুর ১টা ৫ মিনিটে ভ্যাকসিনগুলো সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত দু’টি বিশেষ কার্গোতে করে তেজগাঁও জেলা ইপিআই সেন্টারে নেওয়া হয়।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক ডা. রওশন জাহান আক্তার আলো জানান, কার্গো দুটির প্রথমটি থেকে ৬০ বক্স ও পরেরটি থেকে ১০৭ বক্স ভ্যাকসিন নামানো হয়েছে। প্রতি বক্সে আছে ১ হাজার ২০০ ভায়াল ভ্যাকসিন। এক ভায়াল ১০ জনের জন্য ব্যবহার করা হবে। সব মিলিয়ে ১৬৭ কার্টন এসেছে, যেখানে ২০ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিন আছে।
সানবিডি/এনজে