ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার এই হামলা চালানো হয়।
এদিন রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা ওই চালানো হয়। ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে শুক্রবার মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘণ্টায় মোট পাঁচটি হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।
সানবিডি/এনজে