ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাধ সিং জানিয়েছেন চীন লাদাখের নিয়ন্ত্রণরেোয় মোতায়েন করা সেনাসংখ্যা না কমালে ভারত একপক্ষীয় সেনা কমাবে না ।
আজ শনিবার লাদাখ প্রশ্নে ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর এনডিটিভির।
এসময় তিনি বলেন চীন বিশ্বাসভঙ্গ করেছে, লাদাখ সীমান্তে নয় মাস ধরে উত্তেজনা। ভারত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে।
কিন্তু বিষয়টি বিন্দুমাত্র এগিয়ে যায়নি। ফলে কবে এই সংঘাতের নিষ্পত্তি নির্দিষ্ট করে তার কোনো সময়সীমা বলাও সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, চীন-ভারতের কোনো কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলেছে ঠিকই, তা সত্বেও ভারত সীমান্ত অঞ্চলে দ্রুতগতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।
সানবিডি/এনজে