যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে চুরি হওয়া শিশু তাসিনকে ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শিশু চুরির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়েরে কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
শনিবার বিকেলে শিশু তাসিন উদ্ধারের তথ্যটি জানিয়েছেন শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সালমা খাতুন (২৩) ও লুৎফর গাজী (৫৫) নামে দুজনকে আটক করা হয়। আটক সালমা খাতুন কলারোয়া সোনাবাড়ীয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী ২৮ ও লুৎফর গাজী ৩২ একই গ্রামের বাছের গাজীর ছেলে।তারা সম্পর্কে বউমা শ্বশুর।
গত ২০ তারিখ থেকে শিশু তাসিমকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম শুরু করে তারা। পরে শার্শা থানা পুলিশ, বাগআঁচড়া ফাঁড়ি় ও পিবিআইয়ের যৌথ প্রচেষ্টায় শনিবার রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়ীয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় শিশু তাসিনকে।
বাগআঁচড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস জানান, শিশু তাসিন চুরি হওয়ার পর আমরা তাকে উদ্ধারের জন্য মাঠে নামি।
সাথে শার্শা থানার পুলিশ ও পিবিআইয়ের সহযোগিতায় কলারোয়া সোনাবাড়ীয়া থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এর সাথে জড়িত থাকার অপরাধে বৌমা ও শ্বশুরকে আটক করতে সক্ষম হয়।