পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) ইপিএস হয়েছে ৩.৬৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৫.১৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ১.৫১ টাকা বা ২৯ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) ইপিএস হয়েছে ১.৬০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৪.১৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ২.৫৩ টাকা বা ৬১ শতাংশ কমেছে।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫১.১২ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৫৫/২৬/১/২০২১