মার্কিন নতুন প্র্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে সমর্থন করা, এই নীতিতে শান্তিপূর্ণ নিরাপদ ইসরাইলের পাশাপাশি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে।
জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস নিরাপত্তা পরিষদকে এমন কথা বলেছেন। দোহাভিত্তিক আল-জাজিরার খবরে এই তথ্য জানা গেছে।
এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান।
‘ফিলিস্তিনিদের সহায়তা আবার চালু করার ইচ্ছার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধ করে দেয়া ফিলিস্তিনিদের কূটনৈতিক মিশন খুলে দিতে আবার পদক্ষেপ নেয়া হবে।’
সানবিডি/এনজে