ওডিআই র‍্যাংকিংয়ের সেরা দশে মিরাজ-মোস্তাফিজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৭ ২১:৩৪:১০


তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফররত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপ সুপার লিগে পূর্ণ ত্রিশ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজে উদ্ভাসিত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‍্যাংকিংয়েও অভাবনীয় উন্নতি হয়েছে টাইগার ক্রিকেটারদের। বিশেষ করে বোলিং র‍্যাংকিংয়ে সেরা দশে ঢুকে গেছেন দুই টাইগার বোলার।

বোলিং র‍্যাংকিংয়ের ১৩ নম্বরে থেকে সিরিজটি শুরু করেছিলেন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। তিন ম্যাচে ৭ উইকেট নেয়ার সুবাদে তিনি এগিয়েছেন ৯ ধাপ। বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ৪ নম্বরে। এছাড়া ১১ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সিরিজে তার শিকার ছিল ৬ উইকেট।

আইসিসি ঘোষিত ওয়ানডে বোলিং র‍্যাংকিং

১/ ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭২২ রেটিং

২/ মুজিব উর রহমান (আফগানিস্তান) – ৭০৮ রেটিং

৩/ জাসপ্রিত বুমরাহ (ভারত) – ৭০০ রেটিং

৪/ মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) – ৬৯৪ রেটিং

৫/ ক্রিস ওকস (ইংল্যান্ড) – ৬৭৫ রেটিং

৬/ কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) – ৬৬৫ রেটিং

৭/ জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) – ৬৬০ রেটিং

৮/ মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৬৫৮ রেটিং

৯/ মোহাম্মদ আমির (পাকিস্তান) – ৬৪৭ রেটিং

১০/ প্যাট কামিনস (অস্ট্রেলিয়া) – ৬৪৬ রেটিং

সানবিডি/এনজে