পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪৫ শতাংশ চুড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর,২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পনি সূত্র মতে,এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২৫ টাকা ৫৬ পয়সা।
কোম্পানি সূত্র মতে, এর আগে কোম্পানিটি ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিলো। সব মিলিয়ে সদ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৭৫ শতাংশ লভ্যাংশ দিতে যাচ্ছে।
নতুন লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৯ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর