আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।এই ফল প্রকাশের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন।
আজ শুক্রবার (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন।
মহামারি করোনাপরিস্থিতির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ৭ অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্ত জানান।
সানবিডি/এনজে