পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর একদিনের গনঅনশন ভারতের আন্দোলনরত কৃষকরা।
আজ শনিবার দিল্লি সীমান্তে অবস্থানরত কৃষকেরা এক দিনের গণঅনশন কর্মসূচি পালন শুরু করে। স্থানীয় সময় শনিবার বেলা এগারোটা থেকে রোববার একই সময় পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
ভারতের স্বাধীনতার মহান নেতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শান্তিপূর্ণভাবে গণঅনশন পালন করা হবে বলে কৃষক নেতারা জানিয়েছেন।
বিক্ষোভ আয়োজনকারী গ্রুপ সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শন পাল বলেন, সত্য ও অহিংসার মূল্যবোধ ছড়িয়ে দিতে ৩০ জানুয়ারির কর্মসূচি পালন করা হবে। কৃষকদের আন্দোলন শান্তিপূর্ণ ছিলো আর শান্তিপূর্ণ থাকবে।
বিতর্কিত ৩টি কৃষি আইনের বিরুদ্ধে গত দু’মাসেরও বেশি সময় ধরে দিল্লি-পাঞ্জাব, দিল্লি-উত্তরপ্রদেশ এবং দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার কৃষক।
কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে আইনগুলো প্রত্যাহার করা না পর্যন্ত অবস্থান উঠবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা।
সানবিডি/এনজে