মাত্র তিন মাসে রেকর্ড পরিমাণ লভ্যাংশ দিচ্ছে বে-মেয়াদি “সিডব্লিউটি-সাধারণ বীমা গ্রোথ ফান্ড”। ৩১ ডিসেম্বর,২০২০ শেষে ফান্ডটির ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই নগদ।
ফান্ড ম্যানেজার সূত্র মতে, ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেওয়া পরও ৩১ জানুয়ারি ২০২১ এ ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১২ টাকা ৯১ পয়সা। রোববার থেকে আগের নিয়মে ফান্ডের ক্রয়-বিক্রয় চলবে। ফান্ডের ক্রয় মূল্য ১২ টাকা ৯১ পয়সা এবং বিক্রয় মূল্য ১২ টাকা ৯১ পয়সা।
ফান্ড ম্যানেজার সূত্র মতে, ফান্ডটির স্পন্সর রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি সাধারণ বীমা করপোরেশন। আর ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম প্রতিষ্ঠান সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। প্রতিষ্ঠানটির আরও একটি ফান্ড চলমান রয়েছে। চলমান ফান্ডটির নাম হলো ‘সি ডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ড।
এ বিষয়ে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সিনিয়র ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট এমএম তানজির হাসান সানবিডিকে বলেন, আমাদের এই ফান্ডের কার্যক্রম চালু হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বর ৯ তারিখ। এর পর থেকে আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করি। স্বল্প সময় ফান্ডটি পুঁজিবাজারে বিনিয়োগ করে ইউনিটহোল্ডারদেরকে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছি। আশা করি আগামী দিনে ইউনিটহোল্ডারদেরকে আরও ভালো কিছু দিতে পারবো।
তিনি বলেন, আমাদের তৃতীয় ফান্ড সিডব্লিউটি অপরচুনিটিজ ফান্ড খুব শিগগির বাজার আসবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর