আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছে তালেবান।
মার্কিন বাহিনী আইএস জঙ্গিদের হেলিকপ্টারে করে আফগানিস্তানের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। খবর তাসনিম নিউজের।
ইরানের রাজধানী তেহরানে সোমবার এক সংবাদ সম্মেলনে তালেবানের একটি প্রতিনিধিদল এই তথ্য দিয়েছে।
আফগান শান্তি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদলটি ইরান সফর করছে।
সংবাদ সম্মেলনে তালেবান নেতারা বলেছেন, আফগানিস্তানের যেসব অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে, সেসব জায়গা থেকে আইএস সন্ত্রাসীদের পালিয়ে যেতে সাহায্য করছে মার্কিন সামরিক বাহিনী।
সানবিডি/এনজে