
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করলেন ফরাসী তারকা ফুটবলার এমবাপে।
সম্প্রতি পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপেকে নিজের ‘ভাই’ বলে অভিহিত করেছিলেন নেইমার ডি সিলভা জুনিয়র। বলেছিলেন, তিনি নিজে চান পিএসজিতে থাকতে। সঙ্গে তিনি চান ‘ভাই’কেও রাখতে।
এবার নেইমারের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন কিলিয়ান এমবাপে। বলে দিলেন আমি নিজে তো পিএসজিতে থাকছিই। তবে, পিএসজির পুরো প্রজেক্টই কিন্তু পরিচালিত হচ্ছে নেইমারকে ঘিরেই।
এবার নেইমারের উচ্ছসিত প্রশংসা করলেন পিএসজির এমবাপে।তার কথা থেকে বোঝা যাচ্ছে নেইমারের সঙ্গে তার সম্পর্কটা কেমন। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দু’জনের সম্পর্ক উদাহরণ সৃষ্টি করার মত।
এ ব্যাপারে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আমি সব সময়ই ভাবি, গ্রেট ফুটবলার সব সময়ই নিজের সঙ্গে অন্যদের নিয়ে খেলতে পছন্দ করে। আমাদের মধ্যে এই ব্যাপারটাই ঘটছে বেশি।
সানবিডি/এনজে