বিদেশি হস্তক্ষেপ ও চীন-মার্কিন রাজনৈতিক প্রভাবের লড়াইয়ে মিয়ানমারে গণতন্ত্র সংহত হতে পারছে না। এতে দেশটিতে সবসময় সামরিক অভ্যুত্থানের ঝুঁকি থেকেই যাচ্ছে।
তুরস্কের বিশেষজ্ঞদের বরাতে দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু এমন খবর দিয়েছে।
আংকারা সেন্টার ফর ক্রাইসিস অ্যান্ড পলিসি স্টাডিজের (এএনকেএএসএএম) জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সিফেত্তিন ইরোল বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পেছনে মূল কারণ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন-মার্কিন প্রভাব বিস্তারের প্রতিযোগিতা।
সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ায় মিয়ানমার ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাবকে সামনে নিয়ে এসেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি পশ্চিমা দেশের বিরুদ্ধে ক্ষমতার প্রদর্শন হচ্ছে এই অভ্যুত্থান।
সানবিডি/এনজে