পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/০৯:৪৮/৪/২/২০২১