জম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় এক সেনার প্রাণহানি ঘটেছে।
বুধবার রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এ ঘটনা ঘটে বলে গ্রেটার কাশ্মীর জানিয়েছে।
লক্ষ্মণ নামে নিহত ওই সেনাসদস্য রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন খবরে বলা হয়েছে।
এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিনা উসকানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে মারাত্মক আহত হন লক্ষ্মণ প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
তবে এ ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সানবিডি/এনজে