আগামী ৮-১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শাহীদ। তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল হাসান।
এ ব্যাপারে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাংলাদেশের হাইকমিশনার সফর বিষয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সফরে দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এছাড়া, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নানাবিধ সমস্যা ও সমাধান বিষয়ে সফরকালে আলোচনা হবে।
সানবিডি/এনজে