অসহায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ সহায়তা কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
এ ব্যাপারে আল জাজিরা জানিয়েছে, ২০১৮ ও ২০১৯ সালে প্রতিবছর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা সংস্থায় আমিরাত ৫ কোটি ১৮ লাখ ডলার অনুদান দিলেও ২০২০ সালে মাত্র ১০ লাখ ডলার দিয়েছে।
একইভাবে বাহরাইনও ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সহযোগিতা কমিয়ে দিয়েছে বলে ইরনার খবরে বলা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সানবিডি/এনজে