
চলতি ২০২১ বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে অষ্ট্রেলিয়া ক্রিকেট দল।বিলম্বিত এই সফরে ২০১৭ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসবে তারা।
তবে পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট সিরিজ খেলতে নয়, বরং ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কুড়ি ওভারের ক্রিকেট খেলতে বাংলাদেশ সফর করবে তারা।
অষ্ট্রেলিয়ার সফরের এ খবর জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদন মোতাবেক, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মধ্যে এ টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিস্তারিত আলোচনা চলছে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। যার ফলে এখন সেটি অস্ট্রেলিয়ার অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ হিসেবে আয়োজিত হতে পারে।
সানবিডি/এনজে