সৌদি আরবের মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ড. আব্দুর রহমান আল সুদাইস বলেছেন,মহামারি করোনা পৃথিবীর দুটি মাত্র স্থানে পৌঁছায়নি। সেগুলো হলো– মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ।
'করোনার মহামারি চলাকালীন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা' শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।
এ সময় তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে– এই জাতি সংকট ও দুর্যোগ মোকাবিলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
সানবিডি/এনজে