স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৩৩৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৮ ফেব্রুয়ারি) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোঃ জাহেদুল হক, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেনএবং নজমুল হক চৌধুরীঅংশগ্রহণ করেন।
সভায় আরও অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।