মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুরুতে টিকা নিয়ে কিছু দ্বিধা থাকলেও তা এখন কেটে গেছে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েই সরকার করোনাভাইরাসের টিকা আনার পদক্ষেপ নিয়েছে। আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই করোনাভাইরাসের সময়ে আমরা ইতোমধ্যে টিকা দেওয়া শুরু করেছি এসব নিয়ে অনেক কথা শুনতে হয়। এসব কথায় কান দিলে চলে না। অনেকেই তো বলেছে- বাংলাদেশে ভ্যাকসিন আসবে না। অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি। আমি কিন্তু কোনোদিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড়, মানুষের জীবন বড়।
শেখ হাসিনা বলেন, এখানে যুবলীগের একটা দায়িত্ব আছে।
তিনি আরও বলেন, বিশেষ করে আমরা বলেছি যে ৪০ বছরের উপরে যারা, আর বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা সব সময় মানুষের পাশে কাজ করতে হয়, তাদেরকে আগে দিতে হবে। মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে। সবাই যেন ভ্যকসিনটা নেয়। সেই ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে।
সানবিডি/এনজে