পিতার মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ফিরেই গ্রেফতার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি পলাতক ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রন হক সিকদারকে বর্তমানে আদালতে পাঠানো হয়েছে।
এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি।
২০২০ সালের মে মাসে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। মামলার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই দেশ ছাড়েন। নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।
সানবিডি/এনজে