আর্ন্তজাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম আহমেদ খান কিউসি (৫০)। এই মুসলিম ব্যারিস্টার বর্তমানে ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যুদ্ধাপরাধের (ইউনিট্যাড) বিষয়ে জাতিসংঘের তদন্ত বিষয়ক প্রধানের দায়িত্ব পালন করছেন। খবর বিবিসির।
বিশ্বে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্তে বিশ্বে একমাত্র প্রতিষ্ঠান আইসিসি। এর প্রধান প্রসিকিউটর পদে সদস্যভুক্ত ১২৩ দেশের মধ্যে ভোটাভুটিতে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন করিম খান। তিনি আয়ারল্যান্ড, ইতালি ও স্পেনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এই পদে জয়ী হন। হেগে অবস্থিত আইসিসির সদর দফতরে আগামী জুনে দায়িত্ব নেবেন এই ব্রিটিশ ব্যারিস্টার। তিনি এই পদে আগামী ৯ বছর দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের ১৮ বছরের ইতিহাসে করিম খান তৃতীয় প্রধান প্রসিকিউটরের দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে গাম্বিয়ার বিচারপতি ফাতো বেনসুদা এই পদে আছেন।
সানবিডি/এনজে