শীতকে বিদায় করে দিয়ে ঘটছে ঋতুরাজ বসন্তের আগমন।পাতা ঝরে পড়ে গাছ গাছে সুবজ পাতার কুঁড়ি বিকশিত হচ্ছে। এরই মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর শিমুল বাগানে ফুটতে শুরু করেছে ফুল।
সুনামগঞ্জ জেলার তাহিরপুরের মানিগাঁও গ্রামে যাদুকাটা নদীর তীর ঘেঁষে ১০০ বিঘা জমির ওপর তিন হাজার শিমুল গাছ নিয়ে গড়ে ওঠেছে এই শিমুল বাগান। সুহালা গ্রামের প্রয়াত শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জয়নাল আবেদীন বাগানটির প্রতিষ্ঠা করেন বাণিজ্যিকভাবে তুলা উৎপাদনের জন্য। কিন্তু এখন সুবিশাল শিমুল বাগান পর্যটকদের অন্যতম ভ্রমণ তীর্থ হয়ে ওঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে দল বেঁধে পর্যটকরা শিমুল বাগানের সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। বসন্তের শুরুতেই কিছু কিছু গাছে সীমিত আকারে শিমুল ফুল ফুটেছে আগামী সপ্তাহ ১০ দিনের মধ্যে পুরো বাগানে ফুল ফোটে উঠবে। ফুল ফুটুক বা না ফুটুক প্রকৃতি প্রেমীরা ছুটির দিনসহ বিশেষ দিনগুলোতে বেড়াতে আসেন। তারা উপভোগ করেন শিমুল বাগানের অপার সৌন্দর্য্য ও যাদুকাটা নদী।
সানবিডি/এনজে