চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে জয়পুরহাটের আক্কেলপুরে ইভিএমে ও কালাইয়ে ব্যলটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলবে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাড়িয়েছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী।
নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে বজায় রাখতে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্য ছাড়াও সাদা পোশাকে রয়েছে আইনশৃংখলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আক্কেলপুর পৌরসভার মোট ভোটার ২০হাজার ৩শ ৯১ জন। আর প্রতিদ্বন্দ্বিতা করছে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পুরুষ পদে ৩৪জন ও সংরক্ষিত পদে নারী কাউন্সিলর পদে ১৯জন ।
কালাই পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৫ শ ২৬ জন ভোটার তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে মেয়র পদে ৩জন আর পুরুষ কাউন্সিলর পদে ২৫ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছে।