মেসির জোড়া গোলে বার্সার বিশাল জয়

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৪ ১৭:০২:৩৯


স্প্যানিশ লা লিগার ম্যাচে জোড়া গোল করলেন মেসি।তার জোড়া গোলের সুবাদে হোম ভেন্যুতে আলাভেসকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন পর্তুগিজ তারকা ফ্রান্সিসকো ট্রিনকাও’ও। বাকি গোলটি করেন জুনিয়র ফিরপো।

বড় ব্যবধানে এই জয়ের ফলে চীর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে পেলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। দুই দলই খেলেছে সমান ২২টি করে ম্যাচ। পয়েন্টও সমান ৪৬। তবে গোল ব্যবধানে বার্সা এগিয়ে থাকায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে এবং রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সানবিডি/এনজে