পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডকে ক্লোজ ইনডেড ফান্ড থেকে ওপেন ইনডেড ফান্ডে রূপান্তর করা হচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডের ট্রাস্টি কমিটি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ক্লোজ-ইনডেড ফান্ড থেকে ওপেন-ইনডেড ফান্ডে রূপান্তর করার অনুমোদন দিয়েছে। ১৬ ও ১৭ মে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে। ২৫ মে ইউনিটহোল্ডারদের সভা অনুষ্ঠিত হবে। সভার সময় ও ভেন্যু পরবর্তীতে জানানো হবে।
সভায় কমপক্ষে ৭৫ শতাংশ ইউনিটহোল্ডার উপস্থিত হয়ে রূপান্তর প্রক্রিয়ায় সমর্থন দিলেই ফান্ডটির রূপান্তর হবে। অন্যথায় ফান্ডটি স্থগিত হয়ে যাবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:০২/১৫/২/২০২১