হেলাল আহমেদ কে সভাপতি এবং জাকিরুল ইসলাম সান্টু কে সাধারন সম্পাদক করে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের ১৩ সদস্যর নতুন কমিটি গঠন করা হয়েছে।
দ্বি বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতি দুই বছরের জন্য এই নির্বাহী কমিটি গঠন করা হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চলনায় সাধারন সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন নির্বাহী কমিটি ঘোষনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি হেলাল উদ্দিন।
নির্বাহী কমিটি সভাপতি হেলাল আহমেদ, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক হীরক গুণ,অর্থ সম্পাদক দিলীপ গৌর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী শাহদৎ হোসেন ফিরোজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম বাবু, ফেরদৌস রবিন এবং মাসুদ রানা।