ফিলিস্তিনের পশ্চিমতীর এলাকায় ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধের বিচার করার অধিকার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রয়েছে বলে সম্প্রতি রুলিং একটি দেওয়ার ঘুম হারাম হয়ে গেছে ইহুদিবাদী দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর।
এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে রাত-দিন শলা-পরামর্শ করে যাচ্ছেন তিনি। নিয়োগ করেছেন আন্তর্জাতিক লবিস্টও।
ইউরোপের দুই দেশ হাঙেরি ও জার্মানি প্রকাশ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এ ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে এ ধরনের বিচার পেতে হলে রাষ্ট্রীয়ভাবে অভিযোগ করতে হয়। ফিলিস্তিনের সেই স্ট্যাটাস না থাকায় আইসিসি ফিলিস্তিনি নির্যাতনের বিচার করতে পারে না। একইভাবে হাঙেরিও আইসিসির রুলিংয়ের বিরুদ্ধে অভিমত প্রকাশ করেছে।
এদিকে ইসরাইলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি ফাতৌ বেনসুদার প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন নেতারা।
সানবিডি/এনজে