পুঁজিবাজারের তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেডের বাই-সেল নিয়ে ম্যাজিক চলছে। কোম্পানিটির ক্রেতা রয়েছে ৪ হাজার টাকায় ও বিক্রেতা রয়েছে ১০ টাকায়।
সূত্র মতে, লেনদেন শুরুর আগেই একটি গ্রুপ শেয়ারের দর প্রভাব বিস্তার করার জন্য এই অবস্থা করেছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হতে পারে।
সূত্র মতে, কোম্পানিটির দুটি শেয়ার ৪ হাজার টাকা দরে কিনতে চায় একজন বিনিয়োগকারী। অন্যদিকে ১০ টাকা দরে ১ হাজার ১৬১ টি শেয়ার বিক্রি বসিয়েছে আরেক বিনিয়োগকারী।
সদ্য পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়া বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা কোন লভ্যাংশ দিবে না। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ শেষ সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে এনএভি ছিলো ১২ টাকা ৬৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।
রবির অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৩৬ কোটি ২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৩৫। এর ৯০ দশমিক শূন্য ৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ২ দশমিক শূন্য ৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর