রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) চায় তালিকাভুক্ত কোম্পানিগুলো ভালো ব্যবসা করুক। একই সাথে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ বিতরণ করুক। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
মাহতাব উদ্দিন বলেন, নিয়ন্ত্রক সংস্থা সব সময় চায় কো্পানিগুলো ভাল পারফর্ম করুক। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিক। নিয়ন্ত্রন সংস্থার এই সেন্টিমেন্টকে সম্মান জানাই।
তবে বিনিয়োগকারীদের ক্ষতির প্রতিকারের (Reamady) বিষয়ে বিএসইসি রবিকে যে তাগিদ দিয়েছে, সে সম্পর্কে কিছু করা হবে কি-না তা পরিস্কার করেননি তিনি।
তিনি আরও বলেন, আমাদের যে পরিমাণ মুনাফা হয়েছে, তাতে করে অর্ধেক মুনাফা লভ্যাংশ আকারে দিতে গেলে হয়তো ১.৬৭ শতাংশ হারে দিতে পারতাম। আর পুরোটা দিতে গেলে ৩.৩৩ শতাংশ হতো। এটা অল্প লভ্যাংশ দিয়ে সবাইকে খুশি করতে পারতাম কিনা, বিষয়টি পর্ষদ সভায় আলোচনা হয়েছে। এছাড়া লভ্যাংশ না দেওয়ার কারন হিসেবে রয়েছে কোম্পানির পূণ:বিনিয়োগ করার বিষয়টি।
শুধুমাত্র সাধারন বিনিয়োগকারীদের ক্ষেত্রে লভ্যাংশ ১০ শতাংশ দেওয়া সমস্যা হতো না এমন প্রশ্নে রবির সিইও বলেন, অন্যরা কিভাবে লভ্যাংশ দেয়, তার সঙ্গে আমরা তুলনায় যাব না। আমাদের উদ্যোক্তা/পরিচালকেরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন কোম্পানিতে। কিন্তু ২০১৪ সালের পরে লভ্যাংশ নেন নাই। তারপরেও পর্ষদে শুধুমাত্র সাধারন বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ দেওয়া যায় কিনা, বিষয়টি উপস্থাপন করেছিলাম।
লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তে রবির শেয়ারের দর পতন হয়েছে এমন প্রশ্নে মাহতাব উদ্দিন বলেন, লভ্যাংশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে শুধু লভ্যাংশ দিয়ে শেয়ারকে বিবেচনা করলে হবে না। কোম্পানির পারফরমেন্স দেখতে হবে। শুধুমাত্র লভ্যাংশের দিকে তাকালে বিভ্রান্তিকর হবে। আর যারা শুধুমাত্র লভ্যাংশ দিয়ে বিবেচনা করে, তারা বিচক্ষন বিনিয়োগকারী না।
তিনি বলেন, আমাদের পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে আগ্রহী। তবে শুধুমাত্র ১টি বছর দিয়ে বিবেচনা করা ঠিক হবে না।
কোম্পানি সচিব শাহেদুল আলম বলেন, আমরা শেয়ারবাজারে এসেছি ২০২০ সালের শেষ সপ্তাহে। কিন্তু লভ্যাংশ ঘোষণা করতে হতো পুরো বছরের উপর। এটাও একটা লভ্যাংশ ঘোষণা না করার কারন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর