দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদে সিটি ব্যাংক এনএর চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার (সিসিসিও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার (সিএএমএলও) এম আশিক রহমানকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) ৭৬২তম জরুরী কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদেন সানবিডিকে বলেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়য়ে বিএসইসিতে একটি আবেদন করছিলো। এই বিষয়ে ডিএসইর কাছে আমরা আরও কিছু তথ্য চেয়েছিলাম। সেই তথ্য সহকারে গত ১৫ ফেব্রুয়ারি একটি পত্রের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। পত্রটি দেখে জরুরী ভিত্তিতে কমিশন সভা করে আশিকুর রহমানকে ডিএসইর ব্যবস্থপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে অসম্মতি জানিয়েছে কমিশন।
কয়েকটি কারণে এম আশিক রহমানকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে অন্যতম কারণগুলো হলো যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং দক্ষতা বিবেচনায় নিয়েছে। একই সাথে ডিএসইর (বোর্ড ও প্রশাসন প্রবিধান), ২০১৩-এর বিধিমালা অনুসারে যথাযথ মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
সূত্র মতে, ব্যক্তিগত কারণ দেখিয়ে এ বছরের ৮ অক্টোবর ডিএসইর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক পদত্যাগপত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতে এ বছরের ৪ নভেম্বর এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ডিএসই। বিজ্ঞপ্তি দেয়ার পর এক্সচেঞ্জটির এমডি পদের জন্য ২১ জন প্রার্থী আবেদন করেন। এদের মধ্য থেকে সাতজন প্রার্থীকে বাছাই করে ১০ ডিসেম্বর জুমের মাধ্যমে সাক্ষাত্কার নেয় এনআরসি। সাক্ষাত্কারের পর এনআরসির পছন্দের তালিকায় আলোচ্য দুই প্রার্থী রয়েছেন বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য। কমিটি তাদের সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে ডিএসইর পর্ষদের কাছে এমডি পদে সম্ভাব্য প্রার্থীর নাম সুপারিশ করবে। পরবর্তী সময়ে ডিএসইর পর্ষদ এমডি পদের জন্য একজনের নাম সুপারিশ করবে। সেটি অনুমোদনের জন্য বিএসইসির কাছে পাঠাবে। বিএসইসির অনুমোদন পেলে এমডি নিয়োগ চূড়ান্ত হবে।
ডিএসইর এমডি পদের জন্য সাক্ষাত্কার দেয়া অন্য পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন এনসিসি ব্যাংকের সাবেক এমডি মোসলেহউদ্দীন আহমেদ, এনআরবি ব্যাংকের সাবেক এমডি মো. মেহমুদ হোসেন, ডিএসইর সাবেক সিটিও এএসএম খায়রুজ্জামান, ফ্রিল্যান্স পরামর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এফসিএ, সিপিএ, সিপিএফএ ও মো. আব্দুর রহিম।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর