অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ইরান ও কাতার।
সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান বিন জাসিম আল সানির তেহরান সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন তারা। খবর আল জাজিরার।
এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় নিজ দেশের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর অবরোধের অবসান ঘটাতে সাফল্যের জন্য আব্দুর রহমান আলে সানিকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় ইরান ও কাতারের দ্বিপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সানবিডি/এনজে