প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি কার্যকর হয় গত নভেম্বরে। তবে দায়িত্বগ্রহণের মাত্র একমাসের মাথায় দেশটিকে আবারও ওই চুক্তিতে ফিরিয়ে নিলেন জো বাইডেন। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এ চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।
বলা হচ্ছে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জোরদার এবং আগামী তিন দশকের মধ্যে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে বাইডেন প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি আমাদের পররাষ্ট্রনীতির আলোচনায় আর কখনোই আসবে না। জলবায়ু পরিবর্তনের প্রকৃত হুমকি চিহ্নিত করা ও বিজ্ঞানীদের কথা মেনে চলাই হবে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম অগ্রাধিকার।
সানবিডি/এনজে