সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে গ্রেফতার
করেছে পুলিশ। তারা হলো, ওই এলাকার শফিকুল ইসলাম (৩৫), বাবলু ওরফে গোরা (৪২), শাহান (৫৬), বাবু (৪৫), কন্নু (৪৬), খালেক (৩৮), আউয়াল(৪০), মিনহাজ (৪০), শামিম (৩০)।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ
করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা হয়েছে।